সিনোভ্যাকের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিল চীন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
চীনে জনসাধারণের ব্যবহারের জন্য সিনোভ্যাক বায়োটেকের ‘কোরোনাভ্যাক’ অনুমোদন দেয়া হয়েছে।
সিনোভ্যাক বায়োটেকের বরাত দিয়ে শনিবার রয়টার্স এ খবর জানিয়েছে। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা স্থানীয়ভাবে উৎপাদিত করোনার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে এর অনুমোদন দিল।
এর আগে, গত বছর ডিসেম্বরে রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) এর সহযোগিতায় বেইজিং ইনস্টিটিউট উৎপাদিত ভ্যাকসিন অনুমোদন পায়। সিনোফার্মের আরেকটি ভ্যাকসিন অনুমোদনের অপেক্ষায় আছে। তবে তিনটি ভ্যাকসিনই ইতিমধ্যে চীনের টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে।
ক্যানসিনো বায়োলজিকসের আরেকটি ভ্যাকসিন দেশটির সেনা সদস্যদের জন্য ব্যবহার করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিনোভ্যাক জানায়, ইন্দোনেশিয়া, তুরস্ক, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, উরুগুয়ে ও লাওস সিনোভ্যাকের কোরোনাভ্যাক ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। দেশের বাইরে দুই মাসের শেষ ধাপের ট্রায়ালের ফলাফলের ওপর ভিত্তি করে চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রেশন দুই ডোজে ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দেয়।
তবে, এর চূড়ান্ত বিশ্লেষণের ডেটা এখনও পাওয়া যায়নি বলে জানায় সিনোভ্যাক।
সিনোভ্যাক লাইফ সায়েন্সেস এর বেইজিং ইউনিটে প্রতি বছর ১০০ কোটি ডোজ ভ্যাকসিন উত্পাদন করা সম্ভব হবে বলে আশা করছে কোম্পানিটি।
এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চীনের সিনোভ্যাক, সিনোফার্ম ও ক্যানসিনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন কার্যক্রমের আওতায় কোভ্যাক্সে এক কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার পরিকল্পনা করছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










