সিপিএ’র ঢাকা সম্মেলন গণতন্ত্র বিকাশে ভূমিকা রাখবে : শিরীন শারমিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:২৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭ বুধবার
স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ঢাকায় অনুষ্ঠেয় ৬৩ম (সিপিএ) সম্মেলন কমনওয়েলথভুক্ত দেশসমূহে সংসদীয় গণতন্ত্রের বিকাশ, আইনের শাসন তথা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিপিএ এর আসন্ন এ সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে তিনি আজ সংসদ ভবন মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এ সময় সিপিএ’র সেক্রেটারী জেনারেল আকবর খান, চিফ হুইপ আ স ম ফিরোজ ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।
স্পিকার বলেন, ইন্টার পার্লমেন্টারিয়ান ইউনিয়নের (আইপিউ) সফল সম্মেলনের পর বাংলাদেশে অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) এ সম্মেলন আরো সফলভাবে আয়োজনে সব রকম প্রস্তুতি নেয়া হচ্ছে।
আগামী ১ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে কমনওয়েলথভূক্ত ৫২টি দেশের ১৮০টি জাতীয় ও প্রাদেশিক সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার সংসদ সদস্য এবং অন্যান্য প্রতিনিধিসহ প্রায় ৬ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণও সম্মেলনে অংশ নিবেন।
আগামী ৫ নভেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্মেলনের ভাইসপ্যাট্রন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ কন্টিনিউয়িং টু এ্যানহান্স দ্যা হাই স্ট্যান্ডার্ড অব পারফরম্যান্স অব পার্লামেন্টারিয়ানস’। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া এ সম্মেলনে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।
এদিকে আয়োজকদের পক্ষ থেকে বিশেষ করে সিপিএ সেক্রেটারি জেনারেল জানান, এ সম্মেলনে জাতিগত ইস্যূ নিয়ে একটি কর্মশালা রয়েছে। এ কর্মশালায় রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হতে পারে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সেক্রেটারি জেনারেল আকবর খান বলেন, ‘ সম্মেলনে অনেক প্রতিনিধি অংশ নিবেন। কেউ কথা তুললে আমরাতো চুপ করে থাকতে পারি না।’
পরে স্পিকার বলেন, “সিপিএ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু আগে থেকেই নির্ধারিত হয়। সিপিএ’র নির্বাহী কমিটি এই আলোচ্য সূচি ঠিক করে। যখন এটি ঠিক করা হয়েছিল, তখন রোহিঙ্গা ইস্যূ সামনে আসেনি। তবে সিপিএ সম্মেলনে ‘হোয়াট ফ্যাক্টর ফুয়েল দ্যা রাইজ অব ডিফারেন্ট কাইন্ডস অব ন্যাশনালিজম’ এর ওপর একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে । এই কর্মশালায় রোহিঙ্গা ইস্যূ নিয়ে আলোচনা হতে পারে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আসন্ন সম্মেলনের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। বিশেষ করে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ১৪শ’ প্রতিনিধির অংশ গ্রহণে ইতোমধ্যে দেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনের নিশ্চিদ্র নিরাপত্তার অভিজ্ঞতা এবারও কাজে লাগানো হবে।
চলতি বছরের এপ্রিলে ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন অনুষ্ঠিত হয়।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






