সিরাজগঞ্জে বাসের ধাক্কায় স্ত্রীসহ সাংবাদিক নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্ত্রীসহ এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ আগস্ট) সকালে সিরাজগঞ্জের কাঠেরপুল-চান্দাইকোনা আঞ্চলিক সড়কের কামালের চক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দৈনিক সংগ্রামের রায়গঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম জিন্নাহ (৪৫) ও তার স্ত্রী মোর্শেদা খাতুন (৪০)। তিনি একই উপজেলার পূর্ব লক্ষ্মীকোলা বাজারের বাসিন্দা।
ষোলমাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে সাকলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহর হয়ে রায়গঞ্জের ভেতর দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে উঠছিল। এ সময় কামালের চক এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যানকে ধাক্কা দেয় বাসটি।
এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী মোর্শেদা মারা যান। তার স্বামী রফিকুল ইসলামসহ দুজন গুরুতর আহত হন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাংবাদিক রফিকুল ইসলামও মারা যান।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



