সিরিয়ায় ইউরোপের শক্ত পদক্ষেপ নেয়া প্রয়োজন: ক্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
সিরিয়ায় ইউরোপের শক্ত পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রাম্প কারেনবাউয়ার৷ জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, তুরস্ক ও রাশিয়াকে সাথে নিয়ে একটি আন্তর্জাতিক নিরাপত্তা অঞ্চল গঠন করা যেতে পারে৷যার মূল লক্ষ্য হবে সন্ত্রাস এবং ইসলামিক স্টেটের বিরুদ্ধে আবারও লড়াই শুরু করা৷
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এর মাধ্যমে এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে যা সেখানকার মানুষের স্বাভাবিক জীবনযাপন আবারও নিশ্চিত করবে এবং যারা বিতাড়িত হয়েছে তারাও স্বেচ্ছায় ফিরে আসতে পারবে৷’
সুপারিশটি সম্পর্কে জার্মানি চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল অবগত আছেন বলেও জানান দেশটির ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দলের এই নেতা৷ তবে যেকোন সিদ্ধান্তই জার্মান মন্ত্রীসভা এবং সংসদ বুন্ডেসটাগের মাধ্যমে নেয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি৷
কারেনবাউয়ার বলেন, ‘ইউরোপ এখানে শুধু দর্শকের ভূমিকায় থাকতে পারে না৷ আমাদেরকে অবশ্যই নিজেদের সুপারিশ ও পদক্ষেপ নিয়ে আলোচনা করতে হবে৷’
গত ৯ অক্টোবর সিরিয়ার উত্তর পূর্বের সীমান্তবর্তী অঞ্চল থেকে কুর্দি বিদ্রোহীদের দমনে অভিযান শুরু করে তুরস্ক৷ এর ফলে সেখানে বন্দী ইসলামিক স্টেটের জঙ্গিরা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে৷ যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে জার্মানি ও ইউরোপ৷ কারেনবাউয়ার বলেন, উত্তরপূর্ব সিরিয়ার বর্তমান পরিস্থিতি ইউরোপ এবং জার্মানির নিরাপত্তা স্বার্থের সঙ্গে জড়িত৷ যে কারণে এই বিষয়ে ইউরোপের একটি শক্ত পদক্ষেপ জরুরি৷ তিনি আন্তর্জাতিক নিরাপত্তা অঞ্চল গঠনের আলোচনায় তুরস্ক ও রাশিয়াকেও অন্তর্ভুক্ত করার পক্ষপাতী৷
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেন, কেউ পছন্দ করুক আর না করুক সিরিয়ায় রাশিয়া অন্যতম গুরুত্বপূর্ণ একটি পক্ষ৷ এজন্য জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে সিরিয়া সংঘাতের সঙ্গে যুক্ত দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হতে পারে৷
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











