ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২২:৫২:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

সিরিয়ায় গাড়ি বোমা হামলা, চার শিশুসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের একটি ব্যস্ত মার্কেটের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোববার আজাজ শহরে ওই বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে চারজন শিশুও রয়েছে। খবর গালফ নিউজের।

তুরস্কের সীমান্ত লাগোয়া এই আলেপ্পো প্রদেশে তুর্কি প্রভাব রয়েছে। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, ওই হামলায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

সংগঠনটির প্রধান রামি আব্দুল রহমান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মানুষজন যখন মাগরিবের নামাজ পড়ে ফিরছিলেন তখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে ওই বিস্ফোরণের ঘটনায় পাশেই একটি মার্কেটে শপিং করতে থাকা লোকজন আহত হয়। স্থানীয় একটি হাসপাতালের একজন চিকিৎসক জিহাদ বেররো জানিয়েছেন, ওই ব্যক্তিরা ঈদকে সামনে রেখে কেনাকাটা করছিলেন।

তিনি বলেন, বিস্ফোরণের পর হতাহত ও তাদের পরিবারের সদস্যদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। জরুরি রুমে আর কোনও জায়গা নেই। আমরা মরদেহগুলো মেঝেতে রেখে দিয়েছি। ঈদুল-ফিতরের আগে এই বিস্ফোরণের ঘটনা ভয়াবহ একটি বিপর্যয়।

স্থানীয় একজন বাসিন্দা আবু ইউসুফ বলেন, বিস্ফোরণের পর সেখানকার কয়েকটি দোকানে আগুন লেগে যায়। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কমপক্ষে ছয়টি দোকান পুড়ে যায় এবং আরও ডজনখানেক দোকানের সামনের অংশ উড়ে যায়।

তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এর একদিন আগে উত্তরাঞ্চলীয় রাক্কা শহরে একই ধরনের একটি গাড়ি বোমার বিস্ফোরণে ১০ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়।

-জেডসি