সিলেটে এক বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১২ আগস্ট ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
সিলেট নগরীর একটি বাসায় স্বামী-স্ত্রী ও এক গৃহকর্মীর গলা কাটা মরদেহ পাওয়া গেছে। বুধবার সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে সিলেট মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাইফুল জানিয়েছেন।
নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০) ও তাঁর স্ত্রী মালু বেগম (৭৬)। গৃহকর্মীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিলেট মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার সাইফুল বলেন, “খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির তাঁর টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। পরে বিস্তারিত বলা যাবে।”
একই বাসা থেকে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তবে কীভাবে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন