‘সু চি সুস্থ আছেন’, দাবি মিয়ানমার সেনা প্রধানের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৩ মে ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান দাবি করেছেন, অং সান সু চি ‘সুস্থ আছেন’। ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জোরপূর্বক দেশটির ক্ষমতা দখলের পর এই প্রথম সাক্ষাৎকার দিয়েছেন জান্তা সরকার। খবর বিবিসির।
সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইং আরও জানান, কয়েক দিনের মধ্যে সু চিকে আদালতে হাজির করা হবে। তিনি বলেন, ‘অং সান সু চি সুস্থ আছেন। তিনি বাড়িতে আছেন এবং কয়েক দিনের মধ্যে আদালতে হাজির হবেন।’
মিন অং হ্লেইং এই সাক্ষাৎকারটি দেন বৃহস্পতিবার, হংকংয়ের ফিনিক্স টেলিভিশনে। তবে তার এই সাক্ষাৎকারটি পুরোপুরি সম্প্রচার করা হয়নি। জেনারেলের কয়েকটি মন্তব্য বার্মিজ ও চাইনিজ ভাষায় অনুবাদ করে ভিডিও ক্লিপ পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সু চির সুস্থ থাকার খবরটি সেই সব ভিডিও ক্লিপেরই অংশ।
ক্ষমতা দখলের পর থেকে নোবেলজয়ী সু চিকে গৃহবন্দী অবস্থায় রেখেছে জান্তা সরকার এবং তাকে এখন পর্যন্ত জনগণের সামনে আসতে দেওয়া হয়নি।
সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান আবারও যাছাইহীনভাবে দাবি করেন, দেশটির গত বছর নভেম্বরের নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। আর এই অভিযোগে সু চিকে গ্রেপ্তার করা হয়।
ওই নির্বাচনে জয়লাভ করে সু চির দল ন্যাশনাল লিগ আর ডেমোক্রেসি (এনএলডি)। তবে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে গ্রেপ্তার করে জোরপূর্বক ক্ষমতা দখল করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিশৃঙ্খলা তৈরি করে জান্তা সরকার।
এরপর থেকে, সু চির মুক্তির দাবিতে রাস্তায় নামা প্রতিবাদীদের দমন করতে সেনাবাহিনী নৃশংসতার পথ বেছে নেয়। আটক করে ৪ হাজারের বেশি লোক। জান্তা সরকারের হাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৮০০ জনের বেশি।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










