সু চির বিরুদ্ধে এবার নতুন অভিযোগ গঠন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
গৃহবন্দি মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে এবার ‘প্রাকৃতিক দুর্যোগ আইন’ ভঙ্গের অভিযোগ এনেছে সেনা সরকার। এর আগে তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি রাখার অভিযোগ আনা হয়েছিল।
মঙ্গলবার সু চির বিরুদ্ধে আনা এই অভিযোগের বিষয়টি এখনো স্পষ্ট নয়। এদিন ভার্চুয়ালি আদালতে যুক্ত হন সু চি।
এর আগে মিয়ানমারের সামরিক বাহিনী নতুন নির্বাচন অনুষ্ঠান এবং ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো দিন-তারিখ জানায়নি।
সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে দেশটিতে গণবিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার রাতে প্রধান শহরগুলোতে সাঁজোয়া যান ও সেনা মোতায়েন করা হয়।
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতার দখল নেয় দেশটির সেনাবাহিনী। যদিও দাবির সপক্ষে তারা তথ্য-প্রমাণ দিতে পারেনি।
গ্রেপ্তার করা হয়েছে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডি নেত্রী অং সান সু চিসহ শীর্ষ নেতাদের। বাদ যাননি প্রেসিডেন্ট উইন মিন্টও।
এরপর এক বছরের জরুরি অবস্থা জারি করে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিরক্ষা বিভাগের কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লাইংয়ের ওপর ন্যস্ত করা হয়।
সেনা অভ্যুত্থানের পর থেকে বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর এবং অং সান সুচির মুক্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কিছু জায়গায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীকে শক্তিপ্রয়োগ করতে দেখা গেছে।
-জেডসি
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম











