ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ৪:১৩:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

সু চির মুক্তির দাবি জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর গৃহবন্দী করে রাখা আং সান সু চিসহ অন্য নেতাদের মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এদাকি জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, ‘ফেব্রুয়ারি মাসের ১ তারিখে মিয়ানমারে হওয়া সেনা অভ্যুত্থান নিয়ে আমরা উদ্বিগ্ন। কোনো সঙ্গত যুক্তি ছাড়াই সু চিসহ সরকারের অন্য সদস্যদের আটক করা হয়েছে। তাদের দ্রুত মুক্তি দেওয়া হোক।’
এর আগে মিয়ানমারে সেনা অভ্যুত্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিবৃতিতে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়েছেন। উদ্বেগ প্রকাশ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সু চিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ভারত, ব্রিটেনসহ একাধিক দেশ।

সু চিসহ অন্যান্য নেতাদের গ্রেফতারে বিক্ষোভ বাড়ছে দেশটিতে। এ অবস্থায় দেশজুড়ে ফেসবুকসহ অন্যান্য সেবা বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

গত সোমবার সকালে মিয়ানমারের শাসকদল ‘ন্যাশনাল লিগ অফ ডেমোক্র্যাটিক পার্টি’র মুখপাত্র মায়ও নায়ান্ট জানান, সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও অন্য নেতাদের আটক করে সেনাবাহিনী। গত বছর বিরোধীদের পরাজিত করে ক্ষমতায় ফিরছে আং সান সু চির দল। মিয়ানমার সংসদের নিম্নকক্ষের ৪২৫টি আসনের মধ্যে ৩৪৬টিতে জয়ী হয় তারা।