ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২১:৩৬:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ম্যাগডালিনা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

সুইডেনের পার্লামেন্ট দেশটির সোস্যাল ডেমোক্র্যাটিক দলের নেতা ম্যাগডালিনা এন্ডারসনকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। এতে তিনি হচ্ছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। খবর আল জাজিরার।

বুধবার সুইডেনের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে ম্যাগডালিনাকে প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

৫৪ বছরের ম্যাগডালিনা সুইডেনের ক্ষমতাসীন সোস্যাল ডেমোক্র্যাটিক দলের নেতৃত্বে আসেন চলতি মাসের শুরুতে।

পার্লামেন্টের ১১৭ সদস্য তার পক্ষে ভোট দিয়েছেন। অপরদিকে তার বিপক্ষে ভোট দিয়েছেন ১৭৪ জন। ভোট দেয়া থেকে বিরত থেকেছেন ৫৭ জন।

সুইডেনের আইন অনুযায়ী, একজন প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ট ভোটে নির্বাচিত হওয়ার প্রয়োজন নেই। এর আগে সুইডেনের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ম্যাগডালিনা।

লিঙ্গ সমতার জন্য ইউরোপের দেশ সুইডেন বিশ্বব্যাপী পরিচিত হলেও দেশটি কখনো নারী প্রধানমন্ত্রী দেখেনি। ম্যাগডালিনা প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে সুইডেনে নতুন ইতিহাস রচিত হচ্ছে।