ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১০:৫১:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সুইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৪৮ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

বাংলাদেশ সফররত প্রেসিডেন্ট আঁলে বেরেসে’র সঙ্গে আজ সোমবার দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

 

নিজ কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এক যৌথ সংবাদ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে সুইস প্রেসিডেন্ট আঁলে বেরেসে’র সঙ্গে বৈঠক করেছি আমরা। আমি সুইস প্রেসিডেন্টকে বলেছি এই সমস্যার গোড়া রয়েছে মিয়ানমারে। কাজেই এর সমাধানও সেখান থেকেই খুঁজে বের করতে হবে।

 


প্রধানমন্ত্রী বলেন, কফি আনান কমিশনের রিপোর্টের পূর্ণ এবং অবিলম্বে বাস্তবায়নের ওপর জোর দেয়া হয়েছে। কারণ এটি রোহিঙ্গা শরণার্থীদের সফলভাবে নিজ দেশে প্রত্যাবাসন এবং তাদের মর্যাদা ও নিরাপত্তার জন্য জরুরি।

 

তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন ফোরামে এবং এর বাইরেও রোহিঙ্গা সংকটের বিষয়ে সুইজারল্যান্ডের ভূমিকার প্রশংসা করেছে।

 


তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুইজারল্যান্ডও এ সংকটের শান্তিপূর্ণ দ্রুত সমাধানের জন্য মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখবে।’

 


সুইস প্রেসিডেন্ট বিবৃতিতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। রোহিঙ্গাদের সহায়তার জন্য ১২ মিলিয়ন সুইস ফ্রাংক (প্রায় ১২ মিলিয়ন ডলার সমতুল্য) প্রদানের ঘোষণা দেন।

 

তিনি বলেন, এটি হবে গত অক্টোবরে রোহিঙ্গাদের জরুরি মানবিক সাহায্য হিসেবে সুইজারল্যান্ড প্রতিশ্রুত ৮ মিলিয়ন ডলারের অতিরিক্ত।

 


সুইস প্রেসিডেন্ট মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের প্রতি সংহতি, সহায়তা এবং সুরক্ষা প্রদানের জন্য জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন।

 

প্রেসিডেন্ট বেরেসে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে রোহিঙ্গাদের সফল প্রত্যাবাসনের জন্য সম্পাদিত চুক্তিকে সমস্যা সমাধানের জন্য একটি কার্যকরী পদক্ষেপ বলেও উল্লেখ করেন।

এই বিভাগের জনপ্রিয়