সুচি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চান : ব্রিটিশ মন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:২৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার
সুচি আমাকে আশ্বস্ত করেছেন, তিনি সব শরণার্থীকে মিয়ানমারে ফিরিয়ে নিতে চান। বললেন ব্রিটিশ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।
বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মার্ক ফিল্ড বলেন, সুচি একটি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন এবং তিনি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মধ্যে একটি সঠিক লাইন বের করার চেষ্টা করছেন।
মিয়ানমার সফর করা এ মন্ত্রী বলেন, আমি নিজের চোখে ভয়াবহ অবস্থা দেখেছি। আমরা এখন যা করতে পারি তা হল, আমাদের বন্ধুদের দিয়ে যত সম্ভব চাপ প্রয়োগ।
ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, এই সংকট সমাধানে পর্দার অন্তরালে অনেক কূটনৈতিক প্রচেষ্টা চলছে এবং এটা এখন আর একটি আঞ্চলিক ইস্যু নয়। যুক্তরাজ্য রোহিঙ্গাদের জন্য আরও ৩ কোটি পাউন্ড আর্থিক সহায়তা দেবে বলেও জানান এ মন্ত্রী।
এর আগে সচিবালয়ের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের মার্ক ফিল্ডসহ ৯ সদস্যের প্রতিনিধিদল।
এর আগে যুক্তরাজ্য রোহিঙ্গাদের জন্য ৫৯ লক্ষ পাউন্ড আর্থিক সহায়তা দিয়েছিল।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে রোহিঙ্গাদের খাবার ও পানীয় জলের বিতরণ, ক্যাম্পের ভিতরের শৃংখলা, রেজিস্ট্রেশন, বাসস্থান ইত্যাদি নিয়ে তারা মতবিনিময় করেন।
এতো বিশাল সংখ্যক মানুষকে আশ্রয় দেয়ায় প্রতিমন্ত্রী বাংলাদেশের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











