সুনামগঞ্জে নৌকাডুবিতে ৬ শিশুসহ নিহত ৯
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দিরাইয়ে নৌকাডুবির ঘটনায় ৬ শিশুসহ এখন পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন। বুধবার সকালে ভোর ৬টার দিকে ৪ জনের ও বেলা ১০টার দিকে একজনের লাশ হাওর থেকে উদ্ধার করা হয়।
তারা হলেন- দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রইতনু নেছা (৩৫), একই গ্রামের শান্তা বেগম (৪), চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২) ও নোয়ার চর গ্রামের আসাদ মিয়া (৬) ও একই গ্রামের আজিরুন নেসা (৩০)।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাছিমপুর গ্রামের শামিম (২), আবির (৩), নোয়ারচর গ্রামের সোহান (২) ও আজমের (২) লাশ উদ্ধার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলের বিয়েতে যোগ দিতে তার ভগ্নিপতি আমিনুল ইসলামসহ ৩১ জন সন্ধ্যায় মাছিমপুর গ্রাম থেকে খোলা ট্রলারে পেরুয়া গ্রামের উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ৮টার পর যাত্রী বোঝাই ইঞ্জিনচালিত নৌকাটি প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় হাওরের মধ্যে পুঁতে রাখা বাঁশ-কাঠা আঁকড়ে ধরে থাকেন ২১ জন। পরে আশপাশের গ্রামের লোকজন নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় ৪ শিশুসহ ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, সিলেট ও সুনামগঞ্জের ডুবুরি দলের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় হাওরে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি



