সুনামি সৃষ্টি করতে যাচ্ছে ওমিক্রন-ডেল্টা: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ও ডেল্টার সংক্রমণ বিশ্বব্যাপী সুনামির মতো ঢেউ সৃষ্টি করতে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গ্রেব্রিয়াসাস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ডেল্টা ও ওমিক্রন জোড়া হুমকি হিসেবে কাজ করছে। এর জেরে হাসপাতালে রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে হু হু করে। ওমিক্রন ও ডেল্টা সংক্রমণ আছড়ে পড়তে পারে সুনামির মতো। এর ফলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে।’
এ অবস্থায় বিশ্বের ধনী দেশগুলোর বুস্টার ডোজ দেওয়ার প্রবণতা গরিব ও নিম্ন আয়ের দেশগুলোকে সংকটে ফেলছে বলে সর্তক করেন তিনি।
গত ২৮ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়, গত এক সপ্তাহে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১১ শতাংশ বেড়েছে। বুধবার ফ্রান্স ও আমেরিকায় দৈনিক করোনা শনাক্তে নতুন রেকর্ড তৈরি হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৩৮ হাজার ৬০৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৪৯ লাখ ৬ হাজার ১৪৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ২৪ লাখ ১৪ হাজার ৭০৯ জন।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









