ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৯:৫৭:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য হবিগঞ্জে অনলাইন স্কুল চালু

আপডেট: ০২:০৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার

Capture স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, হবিগঞ্জ : চা বাগানের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় হবিগঞ্জে চালু হয়েছে অনলাইন স্কুল। জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় গড়ে তোলা এই স্কুলে নিয়মিত শিক্ষা নিচ্ছে প্রায় অর্ধশত ক্ষুদে শিক্ষার্থী। বেসরকারি উদ্যোগে পরিচালিত এই প্রতিষ্ঠানের শিক্ষকরা অনলাইনে রাজধানী থেকে শত মাইল দূরের এই স্কুলে ক্লাস নেন। গতানুগতিক ধারার বাইরে হওয়ায় এর পাঠদান কৌশলে রয়েছে ভিন্নতা। আগ্রহ তৈরির জন্য অনলাইনেই শিক্ষামূলক নানা ভিডিও দেখানো হয় শিক্ষার্থীদের। এরপর ক্ষুদে শিশুরা সেগুলো অনুকরণ করে শিক্ষকদের দেখায়। এদিকে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে এ পদ্ধতিতে পাঠদান প্রাথমিক স্তরে সীমাবদ্ধ হলেও আগামীতে মাধ্যমিক পর্যায়ে তা উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।