সেই জর্জ ফ্লয়েডের ‘নাতনিকে’ ঘুমের মধ্যে গুলি!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের সেই কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের নাতনির ওপর ঘুমের মধ্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে। তার নাম আরিয়ানা ডেলান। বয়স মাত্র চার বছর। এ ঘটনায় আরিয়ানার ফুসফুস এবং কলিজা ফুঁড়ে গুলি বেরিয়ে যায়। ভেঙে যায় পাঁজরের হাড়ও।
আরিয়ানা বর্তমানে চিকিৎসাধীন। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ছোট্ট শিশুটি। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে। তার বাবা ডেরেকের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এই হামলা চালানো হয়েছে।
স্থানীয় সময় গত ১ জানুয়ারি দিবাগত রাত তিনটার এই ঘটনা ঘটে।
জানা গেছে, ওই রাতে টেক্সাসের হিউস্টনে নিজেদের ফ্ল্যাটেই ঘুমোচ্ছিল আরিয়ানা। তখন হঠাৎ হামলা চালায় এক বন্দুকধারী। ডেরেকের কথায়, ‘‘গুলির শব্দ পাওয়া মাত্রই আরিয়ানা আর্তনাদ করে বলে ওঠে- বাবা, আমার গুলি লেগেছে। সঙ্গে সঙ্গে দেখি চারদিক রক্তে ভেসে যাচ্ছে। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবেই আমাদের ওপর এই হামলা চালানো হয়েছে।”
হিউস্টন পুলিশ বলেছে, তারা গুলি চালানোর সম্ভাব্য কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। সেই সঙ্গে দেখছে, বিশেষ কোনও কারণে ওই পরিবারটির ওপর হামলা চালানো হয়েছে কি না।
উল্লেখ্য, আরিয়ানার দাদি ফ্লয়েডের নিজের বোন। ২০১৯ সালের ২৫ মে মিনিয়াপোলিসের রাস্তায় ৪৬ বছর বয়সি কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের গলা হাঁটু দিয়ে চেপে ধরেছিল পুলিশ অফিসার ডেরেক শভিন। ৯ মিনিট ২৯ সেকেন্ড সেভাবে থাকার ফলে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ফ্লয়েড। তারপর থেকে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে আমেরিকা। দ্রুত পদক্ষেপ নিতে হয় মার্কিন প্রশাসনকে। সেই মামলায় গত বছর এপ্রিলে দোষী সাব্যস্ত হন পুলিশ কর্মকর্তা শভিন। জুলাইয়ে তার সাড়ে ২২ বছর কারাদণ্ড ঘোষণা করে মিনিয়াপোলিসের আদালত। তখন থেকেই ৪৫ বছর বয়সি শভিন স্টিলওয়াটার সংশোধনাগারে বন্দি। সূত্র: সিএনএন, এনবিসি নিউজ
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









