ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৬:০৪:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

সেই নাবিক ও নার্সের চুম্বনরত ভাস্কর্যে লাল কালিতে ‘#মি টু’

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে নার্সকে আকস্মিক চুম্বন করেছিলেন একজন মার্কিন নাবিক। তারই আদলে গড়া তাদের ভাস্কর্যটি কে বা কারা লাল কালিতে ‘#মি টু’ লিখে নষ্ট করে দিয়েছে।

ফ্লোরিডার সারাসোটার পুলিশ বলেছে, যে নার্সকে চুম্বন করা হচ্ছিল তার পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত লাল কালির গ্রাফিতি দিয়ে ঢেকে দেয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে এই দুষ্কর্মটি সোমবার করা হয়েছে। এর একদিন আগে ওই নাবিক জর্জ মেন্দোন্সা ৯৫ বছর বয়সে মারা গেছেন।

এ দুস্কর্মের জন্যে ভাস্কর্যটির যে ক্ষতি হয়েছে তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে এক হাজার মার্কিন ডলার।