সেই বিদ্যালয়ে শিক্ষিকার লাশ, কাঁদল খুদে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ এএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে রনজিলা পারভীন রুলির মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল রোববার তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার থেকে মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী এবং তার সহযোগী সেড্রিককে গ্রেপ্তার করা হয়। এ সময় ‘ইয়ামাহা আর-১৫’ মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। র্যাবের দাবি, মোটরসাইকেলটি ছিনতাই কাজে ব্যবহৃত হয়েছে।
এদিকে, প্রধান শিক্ষিকা রনজিলার লাশ গতকাল দুপুরে নেওয়া হয় তাঁর কর্মস্থল বগুড়ার গাবতলীর বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে। এর আগে থেকেই তাকে শেষবারের মতো দেখতে অপেক্ষায় ছিলেন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা।
পঞ্চম শ্রেণির ছাত্রী মাহফুজা আক্তার কাঁদতে কাঁদতে বলে, ‘ম্যাডাম (রনিজলা) আমাকে দুটি গাছ দিয়ে প্রতিদিন যত্ন নিতে বলেছিলেন। ক্লাসের ফাঁকে তিনি অন্যদেরও গাছের বিষয়ে খোঁজ নিতেন। স্কুলে যারা নিয়মিত আসত না, তাদের নাম লিখে রাখতে বলেছিলেন আমাকে। ঢাকা থেকে ফিরে ওই শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে স্কুলে না আসার কারণ জানতে চাওয়ার কথা ছিল। ম্যাডাম ঢাকা থেকে ফিরলেন ঠিকই, তবে লাশ হয়ে।’
দুই আসামিকে গ্রেপ্তারের বিষয় জানাতে গতকাল রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় র্যাব-২ এর সদরদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক রাকিব নামে এক যুবক। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঘটনার সময় মোটরসাইকেলটি পনি গাজীর হেফাজতে ছিল। রনজিলার স্বামী আবদুল মতিন মোটরসাইকেলটি শনাক্ত করেছেন বলে দাবি র্যাবের।
সংবাদ সম্মেলন শেষে গ্রেপ্তার দুই ব্যক্তিকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তখন পনি গাজী চিৎকার করে এ ঘটনার সঙ্গে জড়িত নন দাবি করে বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মিল নেই।
শনিবার ছিনতাইয়ের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে যে মোটরসাইকেলের ছবি ছড়িয়ে পড়ে, সেটির রঙ নীল দেখা যায়। উদ্ধার হওয়া মোটরসাইকেলের রং সাদাকালাঁ। তাই এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। র্যাব বলছে, হত্যাকাণ্ডের মূল সন্দিগ্ধ পনি গাজী। তিনি পেশাদার ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে। ব্যাগ ধরে কে টান দিয়েছিল– সাংবাদিকদের এমন প্রশ্নে অতিরিক্ত ডিআইজি নয়মুল বলেন, এটা নিশ্চিত হওয়া যায়নি। তবে মোটরসাইকেলের মালিক রাকিব র্যাবকে জানিয়েছেন, পেছনে সেড্রিক বসে ছিলেন।
কাঁদছে শিক্ষার্থীরা
দুপুরে রনজিলার লাশ নেওয়া হয় বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে। সেখানে কাকলি নামে এক শিক্ষার্থী জানায়, শিক্ষিকা রনজিলা লেখাপড়ার জন্য তাদের আদর, শাসন দুটোই করতেন। প্রায়ই শিক্ষার্থীদের চকলেট দিতেন। প্রতিদিন স্কুলে পৌঁছে তাদের আদর করতেন।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, রনজিলা সাধারণত ছুটি নিতেন না। সবার আগে স্কুলে আসতেন। ঝড়-বৃষ্টিতেও তিনি স্কুলে আসতেন। পাঠদানের বিষয়ে কঠোর ছিলেন।
বিদ্যালয় মাঠে রনজিলার প্রথম জানাজা হয়। জানাজায় অংশ নেওয়া স্থানীয় নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান তালুকদার বলেন, প্রধান শিক্ষিকা রনজিলা শিক্ষকতা জীবনের দীর্ঘ ৩৮ বছর কাটিয়েছেন এই বিদ্যালয়ে।
স্বজনরা জানান, রোববার বিকেলে শ্বশুরবাড়ি দারাইল এলাকার তরফসরতাজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল











