সেনাবাহিনী আজ অনেক বেশি উন্নত ও দক্ষ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
বিশ্বের সকল দেশ বাংলাদেশে সেনাবাহিনীর প্রশংসা করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সব দিক থেকে অতীতের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি উন্নত, স্বয়ংসম্পূর্ণ, চৌকস এবং পেশাগতভাবে দক্ষ।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭৭তম দীর্ঘ মেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি স্বাধীন দেশে সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের সেনাবাহিনী দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। বিশ্বের সকল দেশ আমাদের বাহিনীর প্রশংসা করে। দেশকে ভালোবাসতে হবে। দেশের সম্মান বাড়াতে হবে।
শেখ হাসিনা বলেন, জাতির পিতার দেয়া প্রতিরক্ষা নীতিমালা অনুযায়ী আওয়ামী সরকার কাজ করে যাচ্ছে। আমাদের বাহিনীকে আধুনিকভাবে গড়ে তোলার জন্য ফোর্সেস গোল-২০৩০ প্রণয়ন করা হয়েছে এবং তা বাস্তবায়ণের কাজ শুরু হয়েছে।
এই সময় নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে দেশের সম্মান আরও উজ্জ্বল করতে নবীন সদস্যদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।
এর আগে, বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭৭ তম বি এম এ দীর্ঘমেয়াদি কোর্সের ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিতে রবিবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর মিলিটারি একাডেমিতে যান প্রধানমন্ত্রী। একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
শুরুতেই ৩ বছরের শিক্ষা সমাপনী প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং সুসজ্জিত বাহিনীর কুঁচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
এরপর ৭৭ তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে সোর্ড অব অনার ও সেরা চৌকস ক্যাডেট সাবির নেওয়াজ শাওন এবং সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জনকারী মোহাম্মদ বরকত হোসেনের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ২৩৪ জন বাংলাদেশী, ২৯ জন সৌদি, ১ জন ফিলিস্তিনি, ১ জন শ্রীলংকানসহ মোট ২৬৫ জন ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের মধ্যে ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ২০৭ জন পুরুষ, ২৭ জন মহিলা ক্যাডেট রয়েছেন।
কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান, আঞ্চলিক অধিনায়কসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, মন্ত্রী-সংসদ সদস্য, কূটনীতিক ও শিক্ষা সমাপনী ব্যাচের কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











