সেন্ড করা মেসেজও এডিট করা যাবে হোয়াটসঅ্যাপে
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
প্রতিদিন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন কয়েক কোটি মানুষ। দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। বন্ধুদের সঙ্গে চ্যাট কিংবা অফিসের গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য ব্যবহার করছে এই সাইটটি। অনেক সময়ই কোনো বার্তা লেখার সময় বানান ভুল হয়ে যায়। আবার অনেক সময় একজনের মেসেজ পাঠিয়ে দেন অন্যজনকে।
এমন ভুলের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। হোয়াটসঅ্যাপে সেন্ডিং মেসেজ দুই পক্ষের কাছ থেকে ডিলিট করার অপশন রয়েছে অনেকদিন থেকেই। তবে এবার সেন্ড করা মেসেজ এডিট করার সুযোগ দিচ্ছে জনপ্রিয় সাইটটি।
নতুন আরও একটি নতুন ফিচার যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি সম্পর্কে ডবলুবেটাইনফো জানিয়েছে, বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠানো হলে তা এখন আর এডিট করা সম্ভব নয়। কিন্তু নতুন আপডেট অনুযায়ী এবার থেকে যে কোনো পাঠানো মেসেজ এডিট করা সম্ভব। এরই মধ্যে গুগল চ্যাটে এই সুবিধা পাওয়া যায়।
এর আগেও ২০১৭ সালে এই ফিচারটি টেস্ট করেছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু প্রায় ৫ বছর পেরিয়ে গেলেও ওই ফিচারের কোনো স্টেবল ভার্সন এখনো আসেনি। তবে ডবলুবেটাইনফোর পক্ষ থেকে জানানো হয়েছে, অবশেষে খুব তাড়াতাড়ি এডিট ফিচার
এই ফিচারের মাধ্যমে কোনো মেসেজ পাঠানোর পর সেন্ডার যদি মনে করেন ওই মেসেজ এডিট করতে পারেন। নতুন এই এডিট ফিচারটির আইকন থাকবে মেসেজ বক্সের একদম উপরে। যেখানে ইনফো (Info), কপি অপশন থাকে ঠিক তার পাশেই থাকবে এডিট অপশন। এর জন্য কোনো পাঠানো মেসেজের উপর লং প্রেস করতে হবে। তারপর ওই মেসেজের উপরে দেখা যাবে একাধিক অপশন। তার মধ্যে থেকে এডিট মেসেজ অপশন বেছে নিতে হবে ব্যবহারকারীকে।
বর্তমানে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ভার্সনে বিটা টেস্ট করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই ডেস্কটপ এবং আইওএসে এই ফিচারের বিটা ভার্সন ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


