ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ৩:৩০:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮০ দশমিক ২০ ভাগ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২ অক্টোবর ২০২৪ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বরে দুই হাজার ৪০৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৮৫৭ কোটি টাকা।

বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) খবর বলছে, এই রেমিট্যান্স গত বছরের একই মাসের তুলনায় ৮০ দশমিক ২০ শতাংশ বেশি। গত বছর রেমিট্যান্স এসেছিলো এক হাজার ৩৩৪ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, এই তিন মাসে প্রবাসী বাংলাদেশিরা ছয় হাজার ৫৪৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছে।

অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে পাঠিয়েছিল চার হাজার ৯০৭ মিলিয়ন মার্কিন ডলার।