সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ, বাংলাদেশের ১৫টি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ৪ আগস্ট ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) সম্প্রতি তাদের ওয়েবসাইটে ১ হাজার ৫০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে বাংলাদেশের মোট ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৫: টপ গ্লোবাল ইউনিভার্সিটিজ’ শীর্ষক শিরোনামে এ র্যাঙ্কিংটি প্রকাশ করেছে কিউএস।
জানা গেছে, সেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাষ্ট্রের ১৯৭টি, যুক্তরাজ্যের ৯০টি ও চীনের (মূল ভূখণ্ড) ৭১টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তালিকায় শীর্ষে থাকা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) টানা ১৩ বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে। এর পরেই তালিকায় স্থান করে নিয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।
তালিকার শীর্ষে এশিয়ার ৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি (এনইউএস) আছে তালিকার অষ্টম স্থানে।
চীনের পিকিং বিশ্ববিদ্যালয় তালিকায় ১৪তম স্থানে রয়েছে। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) সারা বিশ্বের করা তালিকায় আছে ১৫তম স্থানে। ইউনিভার্সিটি অব হংকং (এইচকেইউ) কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ১৭তম স্থানে রয়েছে। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় আছে তালিকার ২০তম স্থানে।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তালিকার ৫৫৪ স্থানে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭৬১-৭৭০ স্থানের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ৯০১-৯৫০ মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ১০০১-১২০০ মধ্যে রয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়, এরপর রয়েছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট), ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, IUBAT, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



