সেলফি তুলতে গিয়ে ভারতে তিন নারীসহ চারজনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে জলাধারের পাশে সেলফি তুলতে একই পরিবারের চারজন নিহত হয়েছে। নিহত চারজনের মধ্যে তিন জনই নারী। অসতর্কতাবস্থায় সেলফি তোলার সময় জলাধারে পড়ে মারা যান ওই চার জন।
পুলিশ জানিয়েছে, রোববার ভারতের তামিলনাড়ু রাজ্যের পম্বারি বাঁধের কাছে কোমর সমান পানিতে দাঁড়িয়ে ছয় জন পরস্পরের হাত ধরে সেলফি তুলছিলেন। সে সময় একজন পা পিছলে নিচে পড়ে গেলে, বাকিরাও পানিতে পড়ে যান। যিনি ছবি তুলছিলেন, সেই প্রভু ঝাঁপ দিয়ে, নিজের বোনকে বাঁচাতে সক্ষম হলেও, বাকি চার জনকে উদ্ধার করতে ব্যর্থ হন। মৃতদের মধ্যে তার সদ্যবিবাহিত স্ত্রীও রয়েছেন।
জানা গেছে, রোববার সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়া নববিবাহিত দম্পত্তির বাড়ি তামিলনাড়ুর কৃষ্ণাগিরি এলাকায়। বরের বোনকে নিয়ে উথানগরাইতে এক আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির রিপোর্ট অনুযায়ী, সেলফি তুলতে গিয়ে ভারতে সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের এক সমীক্ষায় দেখা গিয়েছে, ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে সেলফি তুলতে গিয়ে সারা বিশ্বে প্রায় ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেকই ভারতে। এই তালিকায় ভারতের পরেই রয়েছে রাশিয়া। পর্যায়ক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










