সৈয়দপুরে সাবেক প্যানেল মেয়রের স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের আহত স্ত্রী সুরভী ইসলাম পপি। ছবি : সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরী ভলু’র স্ত্রী সুরভী ইসলাম পপিকে (৩৫) গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ২টা ৩০ মিনিটের দিকে শহরের গোলাহাটস্থ ঘোড়াঘাট এলাকার নিজ বাসায় তাকে গলা কেটে হত্যার চেষ্টা চালানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. হিটলার চৌধুরী ওরফে ভলু চৌধুরী। তার দ্বিতীয় স্ত্রী সুরভী ইসলাম পপি (৩৫), দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে শহরের গোলাহাট ঘোড়াঘাট এলাকার বাসায় থাকেন। প্রতিদিনের মতো ঘটনার দিন সন্ধ্যায় তিনি যথারীতি বাসা থেকে বেরিয়ে আসেন। এরপর তিনি শহরের রসুলপুর এলাকায় নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন। এর মধ্যে রাত আনুমানিক আড়াইটার দিকে দুই যুবক হঠাৎ বাসায় ঢুকে ঘুমিয়ে থাকা হিটলার চৌধুরীর ভলু দ্বিতীয় স্ত্রী সুরভী ইসলাম পপির গলায় ধারালো চাকু দিয়ে গলা কাটার চেষ্টা করে। এ সময় তিনি ঘটনাটি বুঝতে পারেন।
এ সময় দুই যুবকের সঙ্গে সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের ধস্তাধস্তি হয়। এতে তিনি হাতে আঘাত হন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই যুবক দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার গুরুতর আহত ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এখন তার অবস্থায় শঙ্কামুক্ত বলে হাসপাতালে সূত্রে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী পপির ছোট মেয়ে তাসফিয়া লাবিবা চৌধুরী অদ্রি (৭) বলে, ‘মায়ের চিৎকারে ঘুম ভেঙে গেলে আমি দেখি; আমাদের পরিচিত জীবন (২১) ও রাজা (১৭) চাকু দিয়ে আমার মায়ের গলা কাটছে। তখন আমি চিৎকার করি। এতে তারা পালিয়ে যায়।’
খোঁজ নিয়ে জানা গেছে, উল্লেখিত এলাকার মো. মুন্নার ছেলে জীবন এবং একই এলাকার মৃত সাগিরের ছেলে রাজা।
এ বিষয়ে সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসনাত খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। বিষয়টি খতিয়ে দেখছে।
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











