সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
এক দিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরে আড়াই হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ২ হাজার ৯০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।সোনামসজিদের অন্যতম বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে অন্যান্য বন্দরের ন্যায় সোনামসজিদ বন্দরেও এর প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলুভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। তবে বুধবার দুপুর থেকে আগের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা।
সোনামসজিদ স্থল বন্দরের একাধিক আমদানিকারকের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর মঙ্গলবার এই বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আসেনি। তবে অন্য পণ্য আমদানি চালু ছিল। কিন্তু বুধবার সারা দিনে ৯৪টি ট্রাকে ২৫০২ টন পেঁয়াজ ও ১০৯টি গাড়িতে ২৯৪২ টন আলু আমদানি করা হয়েছে।
আমদানিকারকরা জানান, জটিলতার কারণে ভারতে ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ থাকায় নতুন করে পেঁয়াজ ও আলু ট্রাকে লোড করা হচ্ছে না।
বন্দর সূত্র জানিয়েছে, এখনও ভারতে শতাধিক পেঁয়াজ ও আলুর ট্রাক আটক রয়েছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






