সোনারাঙা ধানে ভরে গেছে ফসলের মাঠ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
সোনারাঙা ধানে ভরে গেছে মাঠ। ভোরের কুয়াশায় উদীয়মান সূর্যের আলোতে ঝিলমিল করছে ধানের শীষ। শুষ্ক বাতাসে হেলে-দুলে আমনের খেত জানান দিচ্ছে মাঠ থেকে গোলায় ফেরার সময় হয়েছে। ধান পরিপক্ব হওয়ায় সারিবদ্ধ হয়ে কাটতে শুরু করেছেন কৃষকরা।
ধান কাটা শেষে বাঁধাই করে নিয়ে যাওয়া হচ্ছে মাড়াইয়ের জন্য। যেন পুরো দমে শুরু হয়েছে আমন ধান কাটাই ও মাড়াইয়ের কাজ। এই দৃশ্য রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল বগুড়াপাড়া এলাকার। একই দৃশ্য বদরগঞ্জ, কাউনিয়া, মিঠাপুকুর, তারাগঞ্জ, গঙ্গাচড়া, পীরগঞ্জসহ রংপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার। সকাল থেকে বিকেল পর্যন্ত ধান কাটা-মাড়াই কাজে কৃষকের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে দিনমজুরদেরও।
কৃষকরা বলছেন, চলতি মাসেই ধান কাটার কাজ শেষ হবে। বিগত বছরগুলোর তুলনায় এ বছর ফলন ভালো হয়েছে। তবে সরকার নির্ধারিত মূল্যে খুশি নন তারা। উৎপাদন খরচ অনুযায়ী ন্যায্য দাম পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, অল্প কিছু জমিতে পঁচারি ও কারেন্ট পোকার আক্রমণ ছাড়া ফলন ভালো হয়েছে। ফলন ভালো হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা তাদের।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এ মৌসুমে প্রায় ১ লাখ ৬৬ হাজার ৬৪০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। এ বছর এক কেজি ধানের সরকার নির্ধারিত মূল্য ৪২ টাকা। যদিও রংপুরে এখনো শুরু হয়নি এই কার্যক্রম।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল বলেন, এবার কৃষকের জন্য সন্তোষজনক ফলন হয়েছে। ইতোমধ্যে ধান-মাড়াই শুরু হয়েছে। এখন পর্যন্ত মোট আবাদের প্রায় ৩০ শতাংশ ধান কেটেছেন কৃষকরা। চলতি মাসেই ধান কাটার কাজ শেষ হবে।
এই আমন মৌসুমে রংপুর মহানগরসহ আট উপজেলায় হাইব্রিড, উফসী ও স্থানীয় মিলে প্রায় ১ লাখ ৬৬ হাজার ৬৪০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এর আগের মৌসুমের (২০২০-২১) তুলনায় এবার ২৫০ হেক্টর জমিতে আবাদ বেড়েছে। বিগত পাঁচ বছরের তুলনায় এবার সবচেয়ে বেশি ভালো ফলন হয়েছে। ২০২০-২১ মৌসুমে ১ লাখ ৫৯ হাজার ৮৪০ হেক্টর, ২০১৯-২০ মৌসুমে ১ লাখ ৬৫ হাজার ৮০৫ হেক্টর, ২০১৮-১৯ মৌসুমে ১ লাখ ৬৫ হাজার ৩৯৫ হেক্টর এবং ২০১৭-২৮ মৌসুমে ১ লাখ ৬৩ হাজার ৯৬১ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছিল।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



