ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২২:৫৪:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

সোনিয়া গান্ধী কংগ্রেসের সংসদীয় দলের প্রধান নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নির্বাচনে ভরাডুবির পর নিজেদের সামলে ওঠার চেষ্টা করছে ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। সেই চেষ্টার অংশ হিসেবে ইউপিএ জোট নেত্রী সোনিয়া গান্ধীকে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত করেছেন দলটির সিনিয়র নেতারা। খবর এনডিটিভির।

শনিবার সংসদীয় কমিটির বৈঠকে কংগ্রেস সরকারের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সংসদীয় দলের চেয়ার হিসেবে সোনিয়ার নাম প্রস্তাব করেন। এতে সম্মতি জানান দলের সংসদ সদস্যরা।এর মাধ্যমে সংসদে কংগ্রেসের দলনেতা নির্বাচনের ভার সোনিয়ার ওপরই বর্তালো।

গত ৫ বছরে সংসদে কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন কর্নাটকের নেতা মল্লিকার্জুন খাড়গে। তবে এবারের নির্বাচনে তিনিও পরাজিত হন। তাই নতুন করে সংসদ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হচ্ছে কংগ্রেসকে।

এদিকে নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের কারণে এবারও সংসদে বিরোধী দল হতে পারছে না কংগ্রেস।২০১৪ সালের নির্বাচনে ৪৪টি আসন পাওয়া প্রাচীন এ দলটি এবার পেয়েছে ৫২ টি আসন। সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে কংগ্রেসের আরো তিনটি আসন দরকার ছিলো।সে হিসেবে দ্বিতীয়বারের মতো বিরোধী দল হতে পারছে না বহুবার ক্ষমতায় থাকা দল কংগ্রেস।

সংসদীয় কমিটির বৈঠকে সোনিয়া গান্ধী কংগ্রেসকে ভোট দেওয়া ১২ কোটি ১৩ লাখ ভোটারকে ধন্যবাদ জানান। ভোটারদের পাশাপাশি ছেলে রাহুলকেও ধন্যবাদ জানান মা। নির্বাচনের সময় রাত দিন একাধারে যেভাবে কংগ্রেস সভাপতি মোদি সরকারের বিরুদ্ধে লড়েছেন, রাষ্ট্রের বিভিন্ন সমস্যার কথা যেভাবে জনগণের সামনে তুলে ধরেছেন,সেটিকে প্রশংসাযোগ্য বলেই মনে করেন সোনিয়া।


-জেডসি