সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মঙ্গলবার করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী সতর্কতামূলক ব্যবস্থা মেনেই দেশটিতে পবিত্র ঈদ উৎসব পালন করা হচ্ছে।
এদিকে হজের তৃতীয় দিনে মঙ্গলবার সকাল থেকে মক্কা থেকে পূর্বে মিনায় জমায়েত হওয়া শুরু করেছেন হাজীরা। মিনায় তিন জামরাতে হাজীরা শয়তানকে প্রতীকি পাথর নিক্ষেপ করবেন। পরে কোরবানী ও চুল কাটার মধ্য দিয়ে ইহরাম থেকে মুক্ত হবেন হাজীরা।
এর আগে রোববার থেকে মিনায় হাজীদের অবস্থানের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার মিনা থেকে দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে হাজির হন তারা। সেখানে হজের খুতবার সাথে যোহর ও আসরের নামাজ একত্রে জামায়াতে আদায় করেন তারা। সারাদিন আরাফাতে ইবাদতে কাটানোর পর সন্ধ্যায় তারা আরাফাত ও মিনার মাঝামাঝি মুজদালিফায় গিয়ে রাত্রিযাপন করেন। সেখানে তারা একত্রে মাগরিব ও এশার নামাজ আদায় করেন। করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছর শয়তানকে নিক্ষেপের জন্য হাজীদের আগেই জীবানুমুক্ত করা নুড়িপাথর সরবরাহ করা হয়েছে।
এই বছর মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে ঈদের নামাজের ইমামতিতে ছিলেন যথাক্রমে শেখ বানদার বিন আবদুল আজিজ বালিলা ও শেখ আলী ইবনে আবদুর রহমান আল-হুজাইফি।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬.০৫ মিনিটে মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজ পড়ান শেখ বানদার বিন আবদুল আজিজ বালিলা।
অপরদিকে মসজিদে নববীতে স্থানীয় সময় ৫.৫৮ মিনিটে নামাজ শুরু করেন শেখ আলী ইবনে আবদুর রহমান আল-হুজাইফি।
করোনা ভাইরাস সংক্রমণে সতর্কতায় এই বছর করোনা প্রতিরোধী টিকা নেয়া মাত্র ৬০ হাজার আবেদনকারী হজের অনুমতি পেয়েছেন। সৌদি আরবের বাইরে থেকে এই বছরও কোনো আবেদনকারীকে হজে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়নি। শুধু ১৫-৬৫ বছর বয়সী সৌদি নাগরিক ও দেশটিতে বাস করা ১৫০ দেশের নাগরিক হজ করার সুযোগ পেয়েছেন।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










