সৌদির বাণিজ্যিক প্লেনের প্রথম নারী পাইলট ইয়াসমিন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরব একটু একটু করে নিজের খোলস থেকে বের হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার সৌদি আরব বাণিজ্যিক প্লেনে প্রথম নারী পাইলট পেলো। বিমান চালানোর লাইসেন্স পাওয়ার ছয় বছর পর বাণিজ্যিক প্লেন চালানোর অনুমতি পেলেন ইয়াসমিন আল মাইমানি নামের ওই নারী।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, বৈমানিক হিসেবে জর্ডান থেকে যোগ্যতা অর্জন করার পর যুক্তরাষ্ট্রে ৩০০ ঘণ্টা বিমান উড়ানোর প্র্যাকটিস করেছেন ইয়াসমিন। পরে ২০১৩ সালে ইয়াসমিন তার মার্কিন বিমান চালানোর লাইসেন্সের সঙ্গে সৌদির বিমান চালানোর লাইসেন্স অদল-বদল করেন।
স্টেপফিডের খবরে বলা হয়েছে, ইয়াসমিন এখন নেসমা এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। এই এয়ারলাইন্সটি সৌদি ও মিশরের বিভিন্ন স্থানে ফ্লাইট পরিচালনা করে থাকে।
এদিকে ঐতিহাসিক এই অর্জনের পর এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের আনন্দের কথা জানিয়েছেন ইয়াসমিন। একটি বিমানে ককপিটে বসা অবস্থায় একটি ছবি পোস্ট করে তার নিচে ইয়াসমিন লিখেন- ‘আল্লাহকে ধন্যবাদ, আজ আমার স্বপ্নপূরণ হয়েছে। ফার্স্ট অফিসার হিসেবে কাজ করার অনুমতি পেয়েছি।’
উল্লেখ্য, ইয়াসমিনের আগে আরও একজন সৌদি নারী পাইলট হয়েছেন। তার নাম হানাদি আল-হিন্দি। ১৯৭৮ সালে জন্ম নেয়া হানাদি ২০০৫ সালে জর্ডানের মিডল ইস্ট অ্যাকাডেমি ফর কমার্শিয়াল অ্যাভিয়েশন থেকে পাস করেন। ২০১৪ সালে তিনি সৌদির অ্যাভিয়েশন লাইসেন্স পান। তবে বাণিজ্যিক প্লেনের পাইলট হওয়া হয়নি তার। সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালালের ব্যক্তিগত প্লেনের পাইলট হিসেবে হানাদির ১০ বছরের চুক্তি রয়েছে।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











