স্ত্রী বুশরাকে ধন্যবাদ জানালেন ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
আমেরিকা সফর শেষ করে গতকাল রোববার দেশে ফিরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশে ফিরে জনগণ ও নিজের তৃতীয় স্ত্রী বুশরা বিবিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। জাতিসংঘের সাধারণ সভায় কাশ্মীর ইস্যুকে ‘যথাযথভাবে’ তুলে ধরার জন্য দেশের জনগণ ও তার স্ত্রী দোয়া করায় তিনি সবাইকে ধন্যবাদ জানান।
ইসলামাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত দলীয় কর্মীদের ইমরান বলেন, ‘প্রথমেই আমি আমার দেশকে ধন্যবাদ জানাতে চাই। জাতিসংঘের সামনে আমি যাতে কাশ্মীরের পরিস্থিতি তুলে ধরতে পারি, সে জন্য যে ভাবে আপনারা আমার জন্য প্রার্থনা করেছেন তার জন্য ধন্যবাদ।’ পাশাপাশি পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের হয়ে প্রচুর প্রার্থনা করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বুশরা বিবিকে। সারা পৃথিবী কাশ্মীরের পাশে না-থাকলেও পাকিস্তান সবসময় তাদের পাশে থাকবে। আল্লাহকে খুশি করার জন্যই আমরা কাশ্মীরের পাশে থাকব।’
এর আগে, ইমরান খান স্বীকার করে নিয়েছেন যে আন্তর্জাতিক মহলে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে প্রচারে তিনি ব্যর্থ হয়েছেন। এ জন্য হতাশাও প্রকাশ করেছেন তিনি। সেই প্রসঙ্গ টেনে তিনি এ দিন বলেন, ‘আপনাদের এটাই বলব যে আশা ছাড়বেন না। ভালো সময় ও খারাপ সময় আসে। ঘাবড়াবেন না। কাশ্মীরের মানুষ যেহেতু আপনাদের দিকে ও আল্লাহর ইচ্ছার দিকে তাকিয়ে রয়েছে, তাই তারা জিতবেই। তারা স্বাধীনতা পাবেই। মহিলা, শিশু-সহ সব কাশ্মীরি পাকিস্তানের দিকে তাকিয়ে রয়েছে। সব প্ল্যাটফর্মে এই ফ্যাসিস্ট ও মুসলিম বিরোধী মোদি সরকারের মুখোশ খুলে দেব।’ সূত্র : টিওআই।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










