স্ত্রীর ওড়নায় ফাঁস দিলেন স্বামী, খাটে মৃত স্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পান্টি ইউনিয়নের ভালুকা গ্রামের শোয়ার ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভবানীপুর গ্রামের কোমল কুমার রায়ের ছেলে দিপল কুমার রায় ও তার স্ত্রী ভালুকা গ্রামের ভারত চন্দ্র মণ্ডলের মেয়ে সোহাগী রানী।
নিহত সোহাগী রানীর কাকাতো ভাই লিপু মণ্ডল জানান, পূজায় দিপল কুমার শ্বশুড়বাড়িতে বেড়াতে আসেন। রাতে শোওয়ার আগে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। আজ সকালে সোহাগী রানীর কাকাতো বোন ট্রুথপেষ্ট নিতে তাদের দরজার কড়া নাড়েন।
অনেক্ষণ কড়া নাড়ার পরেও কোনও সাড়া-শব্দ না পেয়ে এলাকাবাসী ঘরের দরজা ভেঙে তাদের লাশ দেখতে পান। তাদের মধ্যে স্বামী দিপল কুমারের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে ছিল। স্ত্রী সোহাগী রানী বিছানায় শোয়া অবস্থায় ছিলেন। চলতি বছরের ২৭ জুন তাদের বিয়ে হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



