ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৭:৩২:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

স্ত্রীর কানমলা খেলেন সাবেক প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

প্রেমিকা কিংবা স্ত্রী, ছোট-খাটো বিষয়ে অভিমানের কমতি পড়ে না কারও। আর সেই অভিমানের শিকার হয়েছেন বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এবার সেই খাতায় নাম লিখালেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভালোবাসা দিবসে স্ত্রীর কানমলা খেলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,  ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভুটানের শাসনভার সামলেছেন ৫৩ বছর বয়সী তোবগে। দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এই শাসককেও যেন থাকতে হয় কারও শাসনের অধীনে। সেখানে কোনো ভুল করলে নিস্তার নেই। প্রেম দিবসে তোবগের করা টুইট সে কথাই যেন প্রমাণ করছে।

ভ্যালেন্টাইন ডে-তে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন তোবগে। সেখানে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে গাড়ি চালাতে। আর গাড়ির পিছনের আসনে বসে আছেন তার স্ত্রী তাশি দলমা। আর পিছনের সিটে বসে সেখান থেকেই তোবগের কান মলে দিচ্ছেন তিনি।

সেই ছবিতে ভুটানের সাবেক সর্বোচ্চ শাসকের মুখের ভঙ্গিমা দেখে মনে হচ্ছে, যেন পড়া না পারার জন্য হয়ত অভিভাবকের বকুনি খেয়েছেন। কিন্তু প্রেম দিবসে স্ত্রীর কাছে কান মলা কেন খেলেন তোবগে?

নেটিজেনদের প্রশ্নের উত্তরে কারণ খোলসা করেছেন তিনি। তোবগে জানিয়েছেন, ভ্যালেন্টাইন ডে-তে স্ত্রীর জন্য গোলাপ কিনতে ভুলে গিয়েছিলেন। সে জন্যই এই অবস্থা হয়েছে তার। নিজের অভিজ্ঞতা থেকে তিনি নেটিজেনদের সাবধানও করেছেন। বলেছেন, ‘জীবনের বিশেষ দিনে গোলাপ না কিনে ভুলেও বাড়ি যেও না।’