স্থায়ী গুম কমিশন গঠনের দাবি তাসনিম জারার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
তাসনিম জারা। ছবি সংগৃহীত
রাষ্ট্র নাগরিকদের গুম করছে এবং সব শক্তি দিয়ে ঘটনা ঢাকার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
সম্প্রতি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এ দাবি করেন। একইসঙ্গে স্থায়ী গুম কমিশন গঠনের দাবি জানান।
তাসনিম জারা বলেন, গুম হওয়া পরিবারের মানুষরা প্রতিনিয়ত শঙ্কার মধ্যে থাকে। অভ্যুত্থানের পরেও রাষ্ট্র কিংবা প্রশাসন তাদের সন্ধান দিতে পারছে না, যা একটি বড় ব্যর্থতা। এনসিপি সবসময় গুম হওয়া পরিবারগুলোর পাশে থাকবে।
তিনি আরও অভিযোগ করেন, গুম হওয়া ব্যক্তিদের তথ্য সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।
গুমের ঘটনাগুলো তদন্তের জন্য একটি স্থায়ী গুম কমিশন গঠনের দাবি জানিয়ে তাসনিম জারা বলেন, কমিশনের কাছে সব রেকর্ডে প্রবেশাধিকার থাকতে হবে যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। নষ্ট হওয়া তথ্য উদ্ধার করতে হবে এবং যেগুলো উদ্ধার সম্ভব নয় সেগুলো কীভাবে ধ্বংস হলো তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



