স্পা সেন্টারের আড়ালে ‘পতিতাবৃত্তি’ : ১৬ নারী কারাগারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
গুলশানের স্পা সেন্টার থেকে গ্রেপ্তার নারীরা। গতকালের ছবি
রাজধানীর গুলশান এলাকার তিনটি স্পা সেন্টার অভিযান চালিয়ে গ্রেপ্তার ১৮ জনের মধ্যে দুজনকে মানবপাচার আইনে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে স্পা সেন্টারের আড়ালে ‘পতিতাবৃত্তি’র কথা স্বীকার করায় ১৬ নারীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আতিকুল ইমলাম এই আদেশ দেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান নিশ্চিত করেছেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, লালমনিরহাটের সদর থানার গোবাই গ্রামের আবুল হোসেনের ছেলে আসাদুজ্জামান (৩২) ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কাবিলা গ্রামের রবিউল আলমের ছেলে রুহে আলম (৩৮)। তাদের মধ্যে প্রথমজনের দুদিন এবং অপরজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
কারাগারে যাওয়া আসামিরা হলেন, মোসা. মাহফুজা সাথী (২২), লিলি রেমা (২৫), সাহিদা (২৫), মোসা. হাওয়া আক্তার (২৫), শারমীন আক্তার (২৫), মাধবী চিরং (২৫), কলি হক (২৪), সুমা সাংমা (২৭), টিনা খাতুন (২৬), মোসা. রুবি (২৮), মোসা. লাকী (২৮), মোসা. সাদিয়া (২৮), রুমানা আক্তার (২০), হীরা মনি (২০), মমতাজ বেগম (৩৫) ও লাকী আক্তার মিম (২০)।
মামলার আসামিদের মধ্যে আসাদুজ্জামানের সাত দিনের এবং রুহে আলমের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল গুলশান থানা পুলিশ। আর অন্য আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়।
মামলার অসামিদের মধ্যে একটি মামলায় ১১ জন, অরেক মামলায় দুজন এবং অপর মামলায় পাঁচজন আসামি ছিল।
একটি মামলার রিমান্ড আবেদনে বলা হয়, ‘নাভানা টাওয়ারের ম্যাংগো স্পা’, ‘রেসিডেন্স সেলুন অ্যান্ড স্পা’ ও ‘লাইফ স্টাইল স্পা’ পতিতালয় হিসেবে ব্যবহার করা হতো। সেখানে আসামিরা দেশের বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সী যুবতী ও নারীদের একত্রিত করে অবৈধভাবে দেহব্যবসা পরিচালনা করে যৌন শোষণ ও নিপীড়ন মূলক কাজ পরিচালনা করে আসছিল।
জিজ্ঞাসাবাদে আসামিরা পতিতাবৃত্তির কথা স্বীকার করেছে। পলাতক আসামি সুমন কিং খান ও রায়হানের নির্দেশে আসামিরা পরস্পর যোগসাজসে এই কাজ করে আসছে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য আসামিরা পতিতালয় পরিচালনা করে অন্যায়ভাবে লাভবান হয়ে আসছিল। আসামিরা বিভিন্ন বয়সের যুবতী ও নারীদের দিয়ে পতিতাবৃত্তি করত। তারা উঠতি বয়সী ছেলেদের অসামাজিক কাজে লিপ্ত করে সামাজিক অবক্ষয় ঘটায় ও আইনশঙ্খলা বহির্ভূত কাজ করছে।
এর আগে গতকাল রোববার রাতে পুলিশ গুলশানে অভিযান চালিয়ে ওই ১৮ জনকে গ্রেপ্তার করে।
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা


