ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১১:০৬:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

স্পিকারের সাথে ওয়ার্ল্ড বুদ্ধিষ্ট প্রতিনিধিদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৩১ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মানবসেবা একটি মহৎ গুণ। সরকারের পাশাপাশি অনেক বিত্তবান ব্যক্তি আর্তমানবতার সেবায় কাজ করছেন।

 

ওয়ার্ল্ড বুদ্ধিষ্ট মিশন-জাপান চ্যাপ্টারের নবনির্বাচিত অনারারি চেয়ারম্যান লায়ন রিংকু কুমার বড়ুয়ার নেতৃত্বে ১৪ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ স্পিকারের সঙ্গে জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।


স্পিকার বলেন, অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসায় আমি বৌদ্ধ সম্প্রদায়কে ধন্যবাদ জানাচ্ছি।


এ সময় রিংকু কুমার বড়ুয়া বলেন, ওয়ার্ল্ড বুদ্ধিষ্ট মিশন বিশ্বের ৩৫টি দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশেও এ মিশন তার কার্যক্রম বাস্তবায়ন করতে চায়।


তিনি মানুষের জীবনমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্পিকারের সহযোগিতা কামনা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।