স্পেনে দেখা গেল দুবাইয়ের ‘নিখোঁজ’ রাজকুমারী লতিফাকে!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ২৩ জুন ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
নিখোঁজের শিরোনামে থাকা দুবাইয়ের রাজকুমারী শেখ লতিফাকে স্পেনের মাদ্রিদ বিমানবন্দরে দেখা গেছে। এক বান্ধবীর সঙ্গে মাস্ক পরা মুখে রাজকুমারীর একটি ছবি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। এরপরে আবার আলোচনায় এসেছেন দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের মেয়ে লতিফা।
বিবিসি বলেছে, ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন লতিফার দীর্ঘদিনের বান্ধবী সিয়োনেড টেলর। ছবিটি পোস্ট করে সিয়োনেড লিখেছেন, ‘লতিফার সঙ্গে সুন্দর ছুটি কাটছে। আমরা মজা করছি।’
রাজকুমারী লতিফাকে বিদেশ ভ্রমণে দেখে ‘আনন্দিত ও সন্তুষ্ট’ বলে এক বিবৃতিতে জানিয়েছেন ফ্রি লতিফা ক্যাম্পেইনের সহপ্রতিষ্ঠাতা ডেভিড হেইগ। লতিফা এই ক্যাম্পেইনের টিম সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন বলেও জানিয়েছেন ডেভিড।
গত ফেব্রুয়ারিতে নিখোঁজের খবর চাউর হলে আলোচনায় আসেন রাজকুমারী লতিফা। সেসময় একটি ভাইরাল ভিডিওতে লতিফাকে বলতে শোনা যায়, তাকে জিম্মি করে রাখা হয়েছে। তিনি প্রাণনাশের শঙ্কা নিয়ে দিন পার করছেন।
এরপর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলে লতিফার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছে বিস্তারিত জানতে চেয়েছিল জাতিসংঘের মানবাধিকার সংস্থা। পরে দুবাই শাসকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, রাজকুমারী তার নিজ বাড়ি আছেন এবং ভালো আছেন।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










