স্পেনে ধর্ষকের পুরুষাঙ্গ কেটে দিলেন বাংলাদেশি নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২ জুন ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
স্পেনের একটি বার থেকে এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ওই নারীর দাবি, মালিক তাকে ধর্ষণের চেষ্টা চালানোর সময় ছুরি দিয়ে তিনি হামলা চালান। ওই নারীর পরিচয় খুঁজতে গিয়ে দেখা গেছে, তিনি বাংলাদেশি প্রবাসী। বার্সেলোনার কাছে সান্ট আন্দ্রেউ দে লা বার্সা এলাকার একটি বারে মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে।
স্পেনের একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে, নারীর বয়স ৩০ বছরের মতো। তিনি নিজেই থানায় গিয়ে ধরা দেন। ততক্ষণে বারের মালিক হাসপাতালে যান অপারেশনের জন্য।
স্প্যানিশ দৈনিক এআরএ জানিয়েছে, অভিযুক্ত পুরুষের অপারেশন সফল হয়েছে কি না, সে বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।
স্পেনের অন্য একটি গণমাধ্যমে ওই পুরুষকেও বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় করানো হয়েছে। পুলিশ বলছে, তিনি পাকিস্তানি নাগরিকও হয়ে থাকতে পারেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী দাবি করছেন যৌনহামলা থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে তিনি এই কাজ করেছেন।
স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, থানায় ভুক্তভোগী নারী বলেছেন তাকে একাধিকবার ধর্ষণ করেছেন বারের মালিক। মঙ্গলবার আবার তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করতে যান তিনি।
মোসোস ডি এস্কুড্রা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ওই নারীকে বুধবার সকালের দিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি নিজের মালিক সম্পর্কে যে দাবি করেছেন, সে বিষয়ে তদন্ত চলছে। তিনি এখন হাসপাতালে। কথা বলার মতো যথেষ্ট সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশের ওয়েবসাইটে দেয়া তথ্য থেকে জানা গেছে, বেলভিটজ নামের একটি পাবলিক হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যক্তির।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











