ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২৩:২৯:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

স্পেনের বৃদ্ধাশ্রমে আগুনে পুড়ে পাঁচজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্পেনের বৃদ্ধাশ্রমে আগুনে পুড়ে পাঁচজন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। স্থানীয় সময় বুধবার ভোরে স্পেনের পূর্বাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে হতাহতের ওই ঘটনা ঘটে।

স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের অগ্নিনির্বাপণ দপ্তর জানায়, মঙ্গলবার গভীর রাতে ভ্যালেন্সিয়ার মনকাডা এলাকায় একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৬টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়।

তারা আরও জানায়, আগুনে পুড়ে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট তীব্র ধোয়ায় অসুস্থ হয়ে পড়া ১১ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া আরও ২৫ জনকে উদ্ধার করা হয়। পরে ভবনটিতে অবস্থানরত মোট ৭০ জনকে নিরাপদে সরিয়ে নেন দমকল কর্মীরা।