ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:৫৮:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়, ফের তৃণমূলেই ফিরতে চান তিনকন্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৪ এএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার

তিন জয়ী নির্দল কাউন্সিলর যোগ দিতে পারেন তৃণমূলে।

তিন জয়ী নির্দল কাউন্সিলর যোগ দিতে পারেন তৃণমূলে।

জয়ের পর তিন স্বতন্ত্র কাউন্সিলরই যোগ দিতে পারেন তৃণমূলে।মঙ্গলবার গণনা কেন্দ্র ছাড়ার আগে এমনই ইঙ্গিত দিয়েছেন তারা। ঘটনাচক্রে তিনজনই নারী। 

কলকাতা পৌরসভার ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ে পেয়েছেন ৪৩ নম্বর ওয়ার্ডে আয়েশা কনিজ, ১৩৫ নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ এবং ১৪১ নম্বর ওয়ার্ডে পূর্বাশা নস্কর। তারা তৃণমূলের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তিনজনই তৃণমূলের প্রার্থীদের হারিয়ে জয়লাভ করেছেন।

৪৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সগুফতা পারভিনকে ২১১১ ভোটে হারালেন আয়েশা। জয়ের শংসাপত্র হাতে নিয়েই তিনি বলেন, ওয়ার্ডের মানুষের দাবি ছিল আমি প্রার্থী হই। সেই কারণেই স্বতন্ত্র  হয়ে দাঁড়িয়েছিলাম। মানুষ আমাকে সমর্থন করেছেন, এ বার মানুষের জন্য ওয়ার্ডে কাজ করতে চাই।

আয়েশা বলেন, দিদি মানুষের জন্য কাজ করতে চায়। আমরাও তেমনটাই চাই। তাই তৃণমূলে যোগ দিতেই পারি।

কলকাতা বন্দর বিধানসভার অন্তর্গত ১৩৫ নম্বর ওয়ার্ডেও একই চিত্র। তৃণমূল প্রার্থী আখতারি নিজামি শাহাজাদার বিরুদ্ধে দাঁড়িয়ে যান রুবিনা। তিনিও নিরাপদ ব্যবধানে জয় পেয়েছে। বন্দর তৃণমূল সূত্রে খবর, রুবিনার তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা।

মেটিয়াবুরুজ বিধানসভার ১৪১ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন পূর্বাশা নস্কর। এই কেন্দ্রে নতুন প্রার্থী হিসেবে শিবনাথ গায়েনকে মনোনয়ন দিয়েছিল তৃণমূল। সেই সিদ্ধান্তের প্রতিবাদ করে ওয়ার্ডের একাংশ কর্মী সমর্থকদের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়াই করে বাজিমাৎ করেছেন তৃণমূলের যুবনেত্রী পূর্বাশা। ৫০৯ ভোটে জয় পান তিনি। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটলুঠ করে জয়ের চেষ্টার অভিযোগ করেও, তৃণমূলে ফিরতে চান বলে জানিয়েছেন সদ্য জয়ী এই স্বতন্ত্র কাউন্সিলর।

এদিকে তৃণমূল সূত্রে জানা গেছে, তিন স্বতন্ত্র কাউন্সিলরকেই দলে নেওয়া হবে। ২০১৫ সালের পৌরসভা ভোটেও তিন স্বতন্ত্র প্রার্থী জয় পেয়ে শেষ পর্যন্ত যোগ দিয়েছিলেন তৃণমূলে।