স্বপ্ন পূরণে তুরস্কের প্রতি কৃতজ্ঞতা আফগান নারীর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের হেরাতে জন্মগ্রহণ করেছিলেন সারা বারাকজাই। ২৭ বছর বয়সী সারার ছোট থেকেই স্বপ্ন ছিল অ্যানিমেশনের জন্য ছবি আঁকার। তার এই স্বপ্ন পূরণের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আফগানিস্তানের প্রথম এই নারী অ্যানিমেশন শিল্পী।
আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, তুরস্ককে ধন্যবাদ, এখানে আমি অধ্যয়ন করতে সক্ষম হওয়ায় আমার স্বপ্ন সফল হয়েছে। বর্তমানে আমাকে অ্যানিমেশনের ক্ষেত্রে বিস্তৃত করতে চাই এবং আফগানিস্তানে একটি স্টুডিও স্থাপন করতে চাই।
আফগানিস্তানে মেয়েদের স্কুলে যেতে এখনো বাধার মুখোমুখি হয় উল্লেখ করে সারা বলেন, মেয়েদেরও স্বপ্ন ও লক্ষ্য রয়েছে, যা তারা অর্জন করতে চায়। আমি তাদের মতোই একজন। সকল প্রতিকূলতা সত্ত্বেও আমি আমার স্বপ্ন সফল করতে চাই।
হাইস্কুলে পড়ার সময়, সারা তার টেলিভিশনে দেখা কার্টুন চরিত্রগুলো নকল করে আঁকতেন।
পরে তুরস্কে অ্যানিমেশন অ্যান্ড ইলাস্ট্রেশন বিষয়ে অধ্যয়নের জন্য তিনি তুর্কি সরকারি বৃত্তি লাভ করেন।
সারা বলেন, অ্যানিমেশন অ্যান্ড ইলাস্ট্রেশন আমার স্বপ্নের বিষয়। যখন আমি আঁকতাম, আমি চাইতাম তারা যেনো হাঁটা-চলা করে ও কথা বলে। আমি এর জন্য পরিশ্রম করেছি এবং আমি তুরস্কের স্কলারশিপ প্রোগ্রামে নির্বাচিত হয়েছি।
আফগানিস্তানে সাম্প্রতিক এক সফরে, তিনি ৩০টির বেশি অ্যানিমেশনের ওপর কোর্সের আয়োজন করেন। এ ছাড়া অনলাইনেও তিনি অ্যানিমেশনের ওপর প্রশিক্ষণ দিয়ে আসছেন।
সারা বর্তমানে আঙ্কারা ও ইস্তাম্বুলে ইউনিসেফ ও ইউনেস্কোর বিভিন্ন প্রকল্পের জন্য কাজ করছেন। তার স্বপ্ন, একদিন তিনি পিক্সার বা ডিজনির মতো বিশ্বব্যাপী পরিচিত অ্যানিমেশন স্টুডিওতে কাজ করবেন। সূত্র : আনাদোলু এজেন্সি
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








