ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ৪:২৬:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

স্বপ্নের মেট্রোরেল: ভোর থেকেই যাত্রীদের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ এএম, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

মেট্রোরেল চালুর দ্বিতীয় দিনেও শীতকে উপেক্ষা করে কুয়াশাচ্ছন্ন ভোর থেকেই ছিল যাত্রীদের দীর্ঘ সারি। রাজধানীর দিয়াবাড়ি ও আগারগাঁও, উভয় স্টেশনেই এমনটি দেখা গেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল আটটায় উত্তরা উত্তর স্টেশন থেকে দ্বিতীয় দিনের প্রথম ট্রেন ছেড়ে যায়।

যাত্রীদের অধিকাংশই গতকাল মেট্রোরেলে উঠতে না পেরে ফিরে গিয়েছিলেন। তাই আজ মেট্রোরেল যাত্রা নিশ্চিতে তারা আগেই লাইনে দাঁড়িয়েছেন। আগ্রহী যাত্রীদের প্রত্যাশা একটাই, ইতিহাসের সাক্ষী হওয়া। অনেকে পরিবার পরিজনসহ এসেছেন এই ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নেয়ার জন্য। আগ্রহীদের অনেকে ফিরতি পথেও মেট্রোরেল ব্যবহার করবেন বলে আশা প্রকাশ করেন।

আগারগাঁও স্টেশনে দায়িত্বরত উপপরিদর্শক মাসুদুর রহিম বলেন, যাত্রীদের জন্য সকাল ৮টায় গেট খোলা হয়েছে। সবাইকে সারিবদ্ধভাবে ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে।

প্রসঙ্গত: বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১টা ৩৯ মিনিটে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টিকিট কেটে পরের ট্রেনে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিনে ৩ হাজার ৮৫৭ জন যাত্রী যাতায়াত করেছেন। এ দিন আয় হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮৬০ টাকা।