স্বর্ণের ভরি এখন ২ লাখ ৯ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৭ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
টানা তিন দিন ধরে বাড়ছে স্বর্ণের দাম। এবার একলাফেই ভরিতে বাড়ল প্রায় ৭ হাজার টাকা। এতে প্রতিভরির দাম দাঁড়ালো ২ লাখ ৯ হাজার টাকা। ফলে নতুন করে আবারও রেকর্ড গড়ল মূল্যবান এ ধাতুটির দাম। এছাড়া স্বর্ণের পাশাপাশি রুপার দরও রেকর্ড বেড়েছে।
বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (খাঁটি স্বর্ণের) দাম বাড়ার কারণে নতুন করে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন এ দর আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ বেড়ে হয়েছে ২ লাখ ৯ হাজার টাকা দাঁড়াবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। তাতে ভালো মানের এক ভরি রুপার দাম দাঁড়াবে প্রায় পাঁচ হাজার টাকা, যা অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি। এ নিয়ে চলতি সপ্তাহে চার দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস। অথচ ২৬ মাস আগে স্বর্ণের ভরি ছিল ১ লাখ টাকা।
মূল্যবৃদ্ধির কারণে আজ থেকে প্রতি ভরি ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়।
বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২ হাজার ১৯৫ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণে অতিরিক্ত ৬ হাজার ৯০৬ টাকা, ২১ ক্যারটে ৬ হাজার ৫৯০ টাকা এবং ১৮ ক্যারেটে ৫ হাজার ৬৫৭ টাকা বাড়বে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়বে ভরিতে ৩ হাজার ৫৬ টাকা।
বাজুস জানিয়েছে, মূল্য বৃদ্ধি পাওয়ায় হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫১ টাকায় বিক্রি হবে। এ মানের রুপার দাম ভরিতে বাড়ল ২৯৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৭১ এবং সনাতন পদ্ধতির রুপার দাম বেড়ে হবে ৩ হাজার ৫৬ টাকা ভরি।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার






