ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২:২৩:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

স্বাধীনতা দিবসের আয়োজন বাদ দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার

স্বাধীনতা দিবসের আয়োজন বাদ দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের আয়োজন বাদ দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসমাগম এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।    

আজ শনিবার সকালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার পর তিনি এই পরামর্শ দিয়েছেন।

এসময় তিনি বলেন, ‘করোনাভাইরাসের ব্যাপারে দেশবাসীকে সচেতন থাকতে হবে, তবে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই।’

একই সঙ্গে করোনার কারণে খাদ্য সংকট হবে এমনটা ভেবে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

এছড়াও দেশ ও জাতির স্বার্থে প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।