স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, আমরা হতে দেব না: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৪ পিএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার একটাই লক্ষ্য এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। আমরা হতে দেব না। দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে কমিয়ে ১৮ ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ আরও কমিয়ে নিয়ে আসব।
আজ সোমবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘একটা কথা মনে রাখবেন, মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি তাদের মনের বৈরিতা কিন্তু এখনো কেটে যাইনি। সেটা অতিক্রম করেই আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে।’
সরকারপ্রধান বলেন, ‘আজকের বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। একসময়ে আমি নিজেও পৃথিবীর অনেক দেশে যেতাম এবং থাকতাম। কোথাও কোনো সেমিনারে অংশগ্রহণ করলে বাংলাদেশ শুনলে বলত বাংলাদেশ দুর্যোগের দেশ, বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশ সম্পর্কে একটা বিরূপ ধারণা ছিল। এটা সত্যি খুব কষ্ট দিত।’
‘আমরা বিজয়ী জাতি। আমরা বিশ্বে মাথা উঁচু করে চলব। আমরা কেন মাথা নিচু করে চলব? আমার একটাই লক্ষ্য এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। আমরা হতে দেব না। দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে কমিয়ে ১৮ ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ আরও কমিয়ে নিয়ে আসব।-যোগ করেন বঙ্গবন্ধুকন্যা।
গৃহহীনদের ঘর দিতে সরকারের যে উদ্যোগ তাতে তৃণমূলের নেতাকর্মীরা অনেক পরিশ্রম করেছেন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী। তাদের ধন্যবাদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি ধন্যবাদ জানাই আমার তৃণমূলের একেবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যারা কাজ করেছেন। প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।’
প্রধানমন্ত্রী বলেন, গত সাড়ে ১৪ বছর ধরে আমরা প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে কাজ করছি। এর ফলে আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বাংলাদেশ আজ ২৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে।
অনুষ্ঠানে প্রশাসনের ২৮ কর্মকর্তা ও দুটি সরকারি প্রতিষ্ঠানের হাতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক তুলে দেন শেখ হাসিনা।
প্রশাসনের কর্মকর্তাদের কর্মদক্ষতা, মননশীলতা ও উদ্ভাবনী প্রয়াসকে উৎসাহিত করতে ২০১৬ সাল থেকে জনপ্রশাসন পদক দেয়া শুরু করে সরকার। গত বছর থেকে এই পদকের নাম বদলে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক করা হয়।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন











