ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৫:১৫:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অর্জন উন্নয়নশীল বাংলাদেশ

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের সরকারের যে অর্থনৈতিক সমৃদ্ধি ও গতি ছিল, তাতে দশ বছরের আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতো। কিন্তু জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে সে উন্নয়ন থমকে যায়। জনগণ বঞ্চিত হয় স্বাধীনতার সুফল থেকে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগের নিরলস পরিশ্রম ও সুযোগ্য নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বে সম্মানের আসনে প্রতিষ্ঠিত। অর্থনীতির সকল সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশসহ অনেক উন্নত দেশের থেকে এগিয়ে আছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের পরিচয়, আমরা উন্নয়নশীল দেশের গর্বিত নাগরিক। খাদ্য উদ্বৃত্ত ও টেকসই অর্থনীতির উন্নয়নশীল বাংলাদেশ। 

আজ ঢাকায় মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ  সায়েদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মনোয়ারা ইশরাত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, অতিরিক্ত সচিব ফরিদা পারভীন ও অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামানসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। আলোচনাপর্ব শেষে ছিল বিজয় দিবস উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।