ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ২:৫২:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

স্বাধীনতার ৫০ বছর উদযাপনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে স্বাধীনতার ৫০ বছর উদযাপনের জন্য বছরব্যাপী অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত করা হয় অনেক আয়োজন। এবার সেই আয়োজনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অনুষ্ঠান আগামী বছরের (২০২২ সাল) মার্চ পর্যন্ত চলবে।