স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত খালেদা জিয়া
আপডেট: ০১:৩৬ পিএম, ২৭ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জবানবন্দি গ্রহণকালে সাক্ষীকে বে-আইনিভাবে সহায়তার অভিযোগ, তর্ক-বিতর্ক ও আদালত বর্জনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো বেগম জিয়ার বিরুদ্ধে চলা দুর্নীতির দুই মামলার শুনানি, সাক্ষ্যগ্রহণ ও জেরা। স্বাস্থ্যগত কারণে আজও আদালতে হাজির হতে পারেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আগামী তেসরা সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া অর্ফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম। এ দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদক কর্মকর্তাকে জেরা করেন মামলার অন্য আসামি মনিরুল ইসলামের আইনজীবী। পরে একই মামলায় আদালতে আরও তিনজন সাক্ষ্য দেন। বেগম জিয়ার অনুপস্থিতিতে আইনজীবীদের হাজিরা দেয়ার অনুমতি ও সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে সাক্ষ্যগ্রহণের সময় এক সাক্ষীকে নথিপত্র ও তথ্য দিয়ে সহায়তার অভিযোগ তুলে আদালত কক্ষ থেকে বেরিয়ে আসেন বেগম জিয়ার আইনজীবীরা। আইন অনুযায়ী বিচার হচ্ছে না বলে এ সময় তারা গণমাধ্যমের কাছে অভিযোগ করেন।
তবে সাক্ষীকে বে-আইনিভাবে সহায়তার বিষয়টি এড়িয়ে গেলেও আদালত কক্ষ ত্যাগ করার করার বিষয়টিকে বিচারকাজে প্রতিবন্ধকতার সামিল বলে মন্তব্য করেন দুদকের আইনজীবীরা।
আদালতের নির্দেশনা অনুযায়ী এদিন আসামি জিয়াউল ইসলাম মুন্নার পাসপোর্ট ও গ্রিনকার্ড আদালতে উপস্থাপন করেন তার আইনজীবী। পরে আদালতের অনুমতি ছাড়া বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে পাসপোর্ট ও গ্রিনকার্ড ফেরত দেন আদালত। - টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা









