স্মার্টফোন শতভাগ চার্জ করলে কী ক্ষতি হয়?
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২১ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
স্মার্টফোন ব্যবহারে সময়ের সঙ্গে ব্যাটারির অবস্থা খারাপ হবে, সেটা স্বাভাবিক। তবে নিশ্চয় চান না সেটা দ্রুত হোক। স্মার্টফোন চার্জ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সংশয় আমাদের মধ্যে দেখা যায় সেটি হলো, রাতভর ফোনে চার্জার লাগিয়ে রাখা কি ঠিক? কিংবা স্মার্টফোন শতভাগ চার্জ করার সঙ্গে সঙ্গে কি চার্জার খুলে ফেলতে হবে? চলুন আমরা আজ সে প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি।
ফোন নির্মাতারা বলছে
স্মার্টফোন কবে তৈরি হয়েছে, কেবল সেটার ওপর ব্যাটারির আয়ুষ্কাল নির্ভর করে না। আরও অনেক ব্যাপার আছে। যেমন তাপমাত্রা অত্যধিক ওঠানামা করা কিংবা আপনার চার্জ করার ধরন। ফোনের লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তুলনামূলক কম চার্জ ধারণ করে। সে কারণেই পুরোনো ফোনে দেখবেন সচরাচর চার্জ কম থাকে।
দীর্ঘক্ষণ চার্জ করার ব্যাপারে অ্যাপলের ভাষ্য হলো, আইফোন দীর্ঘ সময় পূর্ণ চার্জ অবস্থায় থাকলে ব্যাটারির ক্ষতি হতে পারে। অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন তৈরি করে স্যামসাং। তারাও একই কথা বলে থাকে, ‘দীর্ঘ সময় ধরে কিংবা রাতভর আপনার ফোন চার্জারের সঙ্গে যুক্ত রাখবেন না।’ হুওয়ায়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আপনার ফোনের ব্যাটারির চার্জের পরিমাণ যতটা সম্ভব মাঝামাঝি (৩০ থেকে ৭০ শতাংশ) রাখার চেষ্টা করুন, তাতে ব্যাটারির আয়ুষ্কাল বাড়বে।’
চার্জ পূর্ণ হলে নিজ থেকে ব্যাটারি চার্জ করা বন্ধ করে দেবে আপনার স্মার্টফোন। তবে কিছু কিছু ক্ষেত্রে ৯৯ শতাংশে নামার পর তা শতভাগ হতে আগের চেয়ে বেশি সময় নিতে পারে। আর এ ঘটনার বারংবার পুনরাবৃত্তি ব্যাটারির আয়ুষ্কাল কমে যায়।
আরও যে বিষয়গুলো মাথায় রাখতে পারেন
পুনরায় চার্জ করার জন্য ব্যাটারি শূন্যের ঘরে নামিয়ে আনার কোনো দরকার নেই। আপনার সুবিধামতো সময়ে চার্জ করুন। ব্যাটারি পার্সেন্টেজ নিয়ে বেশি দুশ্চিন্তা করার কোনো মানে হয় না।
ফোন যতটা সম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করুন। গরম হলে তা ব্যাটারির ওপরও প্রভাব ফেলে। সুতরাং চার্জ করার সময় বালিশের নিচে রাখবেন না। রোদে বা বেশি শীতল পরিবেশে রাখার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যে অ্যাপগুলো ফোন গরম করে, সেগুলোর ব্যবহারও কমিয়ে আনুন।
সূত্র : ইউএসএ টুডে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

