স্যার, নাটক আর কত : নীলা ইসরাফিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
ছবি সংগৃহীত
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন। জ্ঞান ফিরলেও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন নুর।
এদিকে নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
গত শুক্রবার রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এর প্রতিবাদ জানান।
পোস্টে অধ্যাপক আসিফ নজরুল লিখেছেন, ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আইন উপদেষ্টার ওই পোস্টে মন্তব্য করে ক্ষোভ জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবুদুল্লাহসহ অনেকেই।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ তার পোস্টে রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন।
আইন উপদেষ্টাকে নিয়ে মন্তব্য করেছেন আরেক আলোচিত মুখ নীলা ইসরাফিলও।
গত শুক্রবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘স্যার, এত নাটক আর কত! দিনে তিন বেলা নিন্দা, পাঁচ বেলা প্রতিবাদ, মনে হয় ফেসবুকেই আপনি সংসদ বসিয়ে ফেলেছেন। আপনার সেই বিখ্যাত ডায়লগ, ‘হায় আল্লাহ আমি যদি ড্যাস ড্যাস হতে পারতাম।
এখন মানুষ আপডেট করে বলছে, হায় আল্লাহ, উনি যদি সেনাবাহিনীকে তাদের আসল ঘরে পাঠাতে পারতেন!’
নীলা ইসরাফিল লেখেন, ‘ভেবে দেখুন, সেনারা লাইনে দাঁড়িয়ে আছে, হাতে ভর্তি ফরম, গন্তব্য BRAC। পাশে আপনি দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন- ‘আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে, ভর্তির আসন কম, তাই সেনাদের জন্য ডাবল সিট চাই’।
সবশেষে সাবেক এই এনসিপি নেতা লেখেন, ‘স্যার, আপনার আইন শেখানোর সময় ছিল এক যুগ আগে। এখন আপনার আসল কাজ হলো সেনাবাহিনীকে ঘরে পাঠানো আর জনগণকে হাসানো।
তাই দেরি না করে নাটক বন্ধ করে দায়িত্ব পালন করেন, দ্রুত সেনাদের তাদের নিজ ঘরে ফেরানোর ব্যবস্থা করুন। স্যার, আপনার পদবি আইন উপদেষ্টা না, আসলে ফেসবুক প্রতিবাদ উপদেষ্টা’।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পালটাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
বর্তমানে নুর আইসিইউতে চিকিৎসাধীন। তার জ্ঞান ফিরেছে বলেও নিশ্চিত করা হয়েছে তার ফেসবুক পেজ থেকে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না




