স্লোগান শুনে মেজাজ হারালেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৫ মে ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
‘রাম’-এর নাম শুনে ক্ষেপে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। তাকে উদ্দেশ করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি উড়ে আসতেই সোজা গাড়ি থেকে নেমে পড়লেন তিনি। তারপর রীতিমতো তেড়ে গেলেন ওই স্লোগান দেওয়া যুবকদের দিকে। শনিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনের রাধাবল্লভপুর এলাকায়।
অভিনেতা দেবের পক্ষে প্রচারে অংশ নিতে ওই এলাকায় যাচ্ছিল মমতার গাড়িবহর। পেছনে ছিল পুলিশের গাড়ি। এমন সময় রাস্তার দুই পাশে দাঁড়ানো মানুষের মধ্য থেকেই কয়েকজন যুবক ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিতে থাকেন। স্লোগান কানে আসতেই সঙ্গে সঙ্গেই গাড়ি দাঁড় করান মমতা। এরপর গাড়ি থেকে রাস্তায় নেমে আসেন মুখ্যমন্ত্রী। পেছনে বসে থাকা মমতার নিরাপত্তারক্ষীরাও মমতার পেছনে এসে দাঁড়ান। তা দেখেই ততক্ষণে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া যুবকরা চম্পট।
গাড়ি থেকে নেমেই মমতার বলেন, ‘কিরে পালাচ্ছিস কেন? আয়, আয়, পালাচ্ছিস কেন?’
পরে চন্দ্রকোনায় পৌঁছে ওই ঘটনা সম্পর্কে মুখ খোলেন মমতা। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে মমতা বলেন, ‘ওই দলটার রাজনৈতিক সৌজন্যতাবোধ নেই। কতগুলো বাঁদর ভাড়া করে নিয়ে এসে আমার গাড়ি ঘেরাও করছে আর আমাকে গালি দিচ্ছে।’ তৃণমূলের ক্যাডাররা এই ধরনের ঘটনার পাল্টা উত্তর দিলে তার ফল যে কী ভয়ানক হতে পারে, তারও হুমকি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











